সুবর্ণচরে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৬

নোয়াখালী প্রতিনিধি

জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রামের একটি খেতের ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, ধারণা করা হচ্ছে—৪/৫ দিন আগে ঐ যুবককে মেরে ডোবার পানিতে ফেলে যায়। লাশের ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।