লালমোহনে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের দণ্ড

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৭

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে ও রাতে এসব জেলেকে মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে আটক করে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ও ইউসুফ হাছান তাদের দণ্ড দেন। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।