দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৭

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে রবিবার মো. জামাল নামের এক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকাত আনোয়ার ইসলাম জানান, বরগুনা জেলার দায়রা জজ আদালতের মোকদ্দমার এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জামালকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল মীর্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া গ্রামের মো. আবু মিয়ার ছেলে।