বরগুনায় এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৩৯

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে নিজ বাড়ি থেকে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মারা আমিরুলের লাশ রবিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।