আওয়ামী সাংস্কৃতিক জোটের মানববন্ধন

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:১১

গত শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান নেওয়ায় আওয়ামী সাংস্কৃতিক জোটের (আসাজো) উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা এবং আসাজোর উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সভাপতিত্ব করেন আসাজোর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোশাররফ হোসেন। সঞ্চালক ছিলেন আসাজোর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএমএর প্রতিষ্ঠাতা সভাপতি ও আসাজোর উপদেষ্টা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আসাজোর উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কণ্ঠশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এস ডি রুবেলসহ অন্য নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি