চিনি খাওয়ার সুফল ও কুফল

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২২:১২

ডা. সঞ্চিতা বর্মন

অনেকেই চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসেন। তবে বিশেষজ্ঞদের মতে, চিনি স্বাস্থ্যের জন্য ভালো নয়। পরিমিত পরিমাণে চিনি খাওয়া হলে এর পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চিনিতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ যা দ্রুত শক্তি যোগায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, বিষণ্নতা দূর করে। চিনিতে গ্লাইকোলিক এসিড থাকে যা ত্বকের টোন ঠিক রাখে, ত্বকের তৈলাক্ততা ভারসাম্য বজায় রাখে। তবে চিনি খাওয়া শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত চিনি খেলে এর বিপরীত ঘটনা ঘটতে পারে। পরিশোধিত চিনিতে ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে যা লিভারে গিয়ে চর্বিতে পরিণত হয়, যা লিভারের জন্য ক্ষতিকর। বেশি চিনি খেলে বাজে কোলেস্টরলের পরিমাণ রক্তে বেড়ে যায়, কিডনির কার্যক্ষমতা নষ্ট করে দেয়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৭৩ অথবা ৭৪ গ্রামের বেশি চিনি খেলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে যা উচ্চ রক্তচাপ, হূদরোগ, স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। যাদের পারিবারিকভাবে ডায়াবেটিস ও ওজন আধিক্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রে চিনি কম খাওয়া উচিত।

লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ