নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি এবং আধুনিক ভাষা বিভাগের আয়োজনে শনিবার দুই দিনব্যাপী জাতীয় ভাষা উত্সব ‘ল্যাঙ্গুয়েজ লীগ-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের মন্ত্রী-কাউন্সিলর ইয়ান হুয়ালং এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এম এ হাসেম। -প্রেস বিজ্ঞপ্তি
