বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান (গ্রেড-১) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রুহুল আমীন ১৭ অক্টোবর যোগদান করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন-এ তাঁকে পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) পদে প্রেষণে নিয়োগ করা হয়। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
