নিরুপমা দেবনাথ (নিপা)
গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমতি নিরুপমা দেবনাথ নিপা (৪৮) গত শুক্রবার রাত সাড়ে ১০টায় হূদেরাগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্বামী, এক ছেলে রেখে যান। শনিবার সকালে নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশানে তাকে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুতে বাগীশিক প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয় গভীর শোক প্রকাশ করেছেন।
মো. গিয়াস উদ্দিন
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৪৯) গত শনিবার সকাল সাড়ে ৮টায় চন্দনাইশ উপজেলা সদরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ এশা চন্দনাইশ উপজেলার জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল মো. ফখরুদ্দীনসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
