বিরতিহীন দীর্ঘতম যাত্রীবাহী ফ্লাইটের পরীক্ষা কুয়নতেসের

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০০:৪৭

বিরতিহীনভাবে যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইটের দীর্ঘতম উড়ালের সফল পরীক্ষা চালিয়েছে অস্ট্রেলিয়ার ক্যারিয়ার কুয়নতেস এয়ারওয়েজ। দীর্ঘ সময়ের যাত্রায় বিমানচালক, ক্রু ও যাত্রীদের ওপর কী ধরনের প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার অংশ হিসেবে এ উড়াল হয়েছে বলে জানিয়েছে তারা। কুয়নতেসের একটি ৭৮৭-৯ বোয়িং বিমান ৪৯ জন আরোহী নিয়ে সরাসরি নিউ ইয়র্ক থেকে সিডনির পথে ১৯ ঘণ্টা ১৬ মিনিটে ১৬ হাজার ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। কোম্পানিটি আগামী মাসে লন্ডন থেকে সিডনিতে আরও একটি বিরতিহীন যাত্রীবাহী ফ্লাইটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। -বিবিসি