আমদানিকৃত মাছের খাবারে শূকরের উপাদান আছে কি না পরীক্ষার নির্দেশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০০:৫২

আমদানি করা মাছের খাবারে শূকরের উপাদান আছে কি না, ১০ দিনের মধ্যে পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। চট্টগ্রাম কাস্টমসের ১১টি প্রতিষ্ঠানের থাকা এসব খাবার পরীক্ষা করতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল রবিবার এ আদেশ দেয়।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মাছের জন্য খাদ্য হিসেবে কিছু দ্রব্য আমদানি করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হয়েছিল এগুলোর ভেতরে পশুর কোনো উপাদান আছে কি না, বিশেষ করে শূকরের। এখন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এসব খাদ্যদ্রব্য পরীক্ষা করবে।