আসছে ৩১ অক্টোবর হ্যালোইন নাইট। আর তাই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য পুল-সাইড রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাই লাইন’-এ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে হ্যালোইন কার্নিভালের। ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাই লাইন সুন্দর মনোরমভাবে সাজানো, যেখানে ভয়ংকর সব সাজসজ্জায় অপেক্ষা করছে বিভীষিকাময় এক অনুভূতি আর ভুতুড়ে রাতের খাবারের আয়োজন। তার সঙ্গে আরো আছে ভূতের সঙ্গে বসে ১১২ ইঞ্চি পর্দায় ভূতের সিনেমা দেখার সুযোগও। আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে এবং চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। অতিথিদের জন্য আরো থাকছে ‘ওয়াটারফল অব ডুম’-এর পাশে দাঁড়িয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ভৌতিক চরিত্রদের সঙ্গে ছবি তোলার সুযোগ, যা অতিথিরা বাঁধাই করে সঙ্গে নিয়ে যেতে পারবেন। ভুতুড়ে এই সন্ধ্যাকে আরো একটু আর্কষণীয় করার জন্য থাকবে ‘যেমন খুশি, তেমন সাজো’ প্রতিযোগিতা । এই আয়োজনের কোনো প্রবেশ মূল্য নেই, তবে খাবারের আয়োজনে ৩৪৯০ টাকা দিয়ে উপভোগ করতে পারবেন আর অতিথিদের জন্য একটি বুফে কিনলে একটি বুফে ফ্রি। যোগাযোগ : ০১৭১৩৩৩২৬৬১।
