রঙিন চুলের যত্ন

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:০৮

 

এই সময়ে তরুণীদের পছন্দ রঙিন চুল। তবে পার্লারে গিয়ে চুল রঙিন করলে হবে না, এর বাড়তি যত্নের বিষয়টিও জেনে নিতে হবে। নয়তো আপনার পছন্দের রঙিন চুল নষ্ট হয়ে যেতে পারে। রঙিন চুলের যত্ন নিয়ে এবারের আয়োজন

কড়া রোদে রং করা চুল সহজেই খারাপ হয়ে যায়। চুলের রঙও হালকা হয়ে যায়। এক্ষেত্রে রং করার আগেই আল্ট্রাভায়োলেট ফিল্টার আছে এমন পণ্য ব্যবহার করতে পারেন চুলে। এটি রোদের হাত থেকে চুলকে রক্ষা করবে। সাঁতার কাটার অভ্যাস থাকলে সাঁতারের পর চুল ভালো করে ধুয়ে নিতে হবে। রং করা চুলের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়। বিশেষ ধরনের কন্ডিশনারও বাজারে পাওয়া যায়। যেগুলো চুলের রং ঠিক রেখে পরিষ্কার করে। রং করা চুলের বেলায় মোছার ক্ষেত্রে তোয়ালে হাতে নিয়ে হালকাভাবে মুছে নিন; জোরে ঘষবেন না। এতে চুলের কিউটিকল নষ্ট হয়ে যাবে, রং হালকা হয়ে যাবে। মাসে অন্তত একবার কন্ডিশনিং ট্রিটমেন্ট করান। চুলের রং ও স্বাস্থ্য ঠিক থাকবে।

 

প রা ম র্শ

l রং করার আগে রূপ বিশেষজ্ঞের পরামর্শ নিন। চুলের ধরন বুঝে রং করা না হলে চুল পড়া, চুলকানি বা ত্বকে অ্যালার্জি হতে পারে।

l চুলে হাইলাইটস করতে চাইলে দুই মাস আগ থেকে মেহেদি ব্যবহার বাদ দিন।

সপ্তাহে একবার ওয়ার্ম অয়েল ম্যাসাজ করুন। এতে চুল ভালো থাকবে।

l ব্লো ডাই বেশি করবেন না।

l অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। চুল থেকে অন্তত ৩ ইঞ্চি দূরত্বে হেয়ার ড্রায়ার ধরে রাখুন।

l বৃষ্টিতে চুল ভিজলে নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে। তাই বৃষ্টিভেজা চুল তাড়াতাড়ি পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

l তৈলাক্ত চুলে ঘন কন্ডিশনার ব্যবহার না করে হেয়ার রিনজ ব্যবহার করুন।

l রং করা চুল স্প্রে করা থেকে বিরত থাকুন।

l এক্সটেনশন করা চুল মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আঁচড়ান।