আপনার রাশিফল

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:০৯

মুহম্মদ আনিসুল হক

২২ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ এবং ২২ সফর ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :৪ ও ৬। শুভ বার :রবি ও শুক্র। শুভ রত্ন :হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। মাথাব্যথা বা চক্ষুসংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মামলা-মোকদ্দমায় না জড়ালেই ভালো করবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। সাংগঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিনিয়োগে সতর্ক থাকুন। দাম্পত্যক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন।