গত ১৭ অক্টোবর প্রথমবারের মতো মাইক্রোসফট বাংলাদেশ ঢাকার প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করে ‘Inspire Bangladesh Partner Awards Night 2019’। অনুষ্ঠানে মাইক্রোসফট দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মাইক্রোসফট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মাইক্রোসফট সাতটি বিভাগে পুরস্কার প্রদান করে। এর মধ্যে সর্বোচ্চ দুটি বিভাগে পুরস্কার লাভ করে করপোরেট প্রযুক্তি লিমিটেড। মাইক্রোসফট প্রযুক্তির ওপর ভিত্তি করে গ্রাহকদের সমস্যাগুলোর সমাধান, উদ্ভাবন এবং বাস্তবায়নের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য দেশের শীর্ষ মাইক্রোসফট পার্টনারদের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘মাইক্রোসফট কান্ট্রি পার্টনার ২০১৯’ অর্জন করে করপোরেট প্রযুক্তি লিমিটেড। এছাড়াও অ্যাজুর এপ্লিক্যাশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে ‘অ্যাজুর এপ্লিক্যাশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার পার্টনার ২০১৯’ বর্ষসেরা পুরস্কারটি অর্জন করে করপোরেট প্রযুক্তি লিমিটেড।
