ফ্লোরিডায় ভোট পুনর্গণনা শুরু

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:৩৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ভোট পুনরায় গণনা শুরু হয়েছে। শনিবার ফ্লোরিডা কর্তৃপক্ষ ভোট পুনর্গননার নির্দেশ দেয়। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট, গভর্ণর এবং কৃষি বিষয়ক কমিশনার পদে ভোটের ব্যবধান খুব কম হওয়ায় পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, ডেমোক্র্যাটরা ভোট চুরির চেষ্টা করছে। খবর সিএনএনের

গত ৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডায় সিনেটে রিপাবলিকানপন্থি রিক স্কট পেয়েছেন ৪০ লাখ ৯৮ হাজার ১০৭ ভোট। প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাটপন্থি গভর্ণর পেয়েছেন ৪০ লাখ ৮৫ হাজার ৫৪৫ ভোট। গভর্নর পদে রিপাবলিকানপন্থি রনডন স্যান্টিসের ভোট ৪০ লাখ ৭৫ হাজার ৮৬৯ এবং ডেমোক্র্যাটপন্থি তালাহাসে মেয়র অ্যান্ড্রিউ গিলাম পেয়েছেন ৪০ লাখ ৪২ হাজার ১৭৬ ভোট। কমিশনার পদেও ভোটের পার্থক্য মাত্র দশমিক ২৫ ভাগ। ভোটের সামান্য পার্থক্যের কারণে পুনরায় ভোট গণনার দাবি ওঠে। রাজ্য সরকার এতে রাজি হয়ে শনিবার ভোট পুনর্গননার নির্দেশ দেয়। গতকাল রবিবার ভোট গননা শুরু হয়। আগামী বৃহস্পতিবার দুুপুর ৩টার মধ্যে ভোটের ফল পাওয়া যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপের নিন্দা জানিয়ে শুক্রবার টুইটার বার্তায় বলেন, ডেমোক্র্যাটরা ব্রাউয়ার্ড এবং পালম বিচ কাউন্টিতে ভোট চুরির চেষ্টা করছেন। শনিবার ভোট পুনর্গননার নির্দেশ দেওয়ায় ফের টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ফ্লোরিডার দু’টি বড় নির্বাচনে চুরির চেষ্টা করো, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।