কঙ্গোয় বাস দুর্ঘটনায় নিহত ৩০

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:৫৩

 

কঙ্গোতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। রাজধানী কিনশাসায় রবিবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কঙ্গোর রেডক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৮ জন আগুনে দগ্ধ হয়েছে। তিনি আরো বলেন, আমরা মরদেহ শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। ওই বাসটি যাত্রী এবং মালামালে পরিপূর্ণ ছিল। লুফু এলাকা থেকে কিনশাসার দিকে যাচ্ছিল বাসটি।