অস্ট্রেলিয়া সফরে নেই সরফরাজ-মালিক

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৪৭

 

আগামী মাসের অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের দল থেকে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে বাদ দিয়েছে পাকিস্তান। আসন্ন এ সফরের জন্য আজ সোমবার ঘোষিত সংক্ষিপ্ত ভার্সনের দলে দুই অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকেও রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিজ মাঠে সংক্ষিপ্ত ভার্সনে শ্রীলংকার কাছে ০-৩ ব্যবধানে পরাজিত হওয়ার কয়েক দিন পরই গত সপ্তাহে ৩২ বছর বয়সী সরফরাজের কাছ থেকে টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়কত্ব কেড়ে নেয় পাকিস্তান।

দুই ফর্মেটেই সরফরাজের জায়গায় রাখা হয়েছে ২০১৬ নিউজিল্যান্ডে একটি মাত্র টেস্ট খেলা ২৭ বছর বয়সী মোহাম্মদ রিজওয়ানকে।

ইতোমধ্যেই টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া মালিকের জন্য টি-টোয়েন্টি দল থেকে বাদপড়া মানে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান দলের অংশ ছিলেন হাফিজ। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। ৩৯ বছর বয়সে তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার আশা ক্ষীণ হয়ে গেল।

আরো পড়ুন: হোয়াইটওয়াশ থেকে ২ উইকেট দূরে আফ্রিকা

সিডনিতে ৩ নভেম্বর, ক্যানবেরায় ৫ নভেম্বর এবং পার্থে ৮ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ২১-২৫ নভেম্বর ব্রিজবেনে প্রথম ও ২৯ নভেম্বর-৩ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান।

ইত্তেফাক/এএম