কয়েক দিন ধরে অনিশ্চয়তা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের পাকিস্তান সফর নিয়ে। সেই অনিশ্চয়তা কাটিয়ে গতকাল পাকিস্তান সফরে গেছে বাংলাদেশের কিশোররা। নাঈম আহমেদের নেতৃত্বে রওনা দিয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ দল। এই সফরে দুইটি তিন দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। সব খেলা অনুষ্ঠিত হবে রাওয়াল পিন্ডিতে। ২৫ অক্টোবর থেকে তিন দিনের ম্যাচ শুরু হবে। ৪ নভেম্বর থেকে শুরু হবে এক দিনের ম্যাচ। এদিকে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি ওয়ানডে ম্যাচ খেলতে আজ বাংলাদেশ নারী দল যাচ্ছে পাকিস্তানে। লাহোরে ম্যাচগুলো খেলবে তারা। ২৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর ২ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
