বিসিআইসির চেয়ারম্যানের সচিব পদমর্যাদায় পদোন্নতি

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:২৯

বিসিআইসির চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. হাইয়ুল কাইয়ুমকে সচিব পদমর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি প্রদান করা হয়েছে। গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে গ্রেড-১-এ পদোন্নতি প্রদান করে বিসিআইসির চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি হাইয়ুল কাইয়ুম বিসিআইসির চেয়ারম্যান পদে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বিসিআইসির পরিচালক (অর্থ) ও পরিচালক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি