বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৪৭

বরিশাল অফিস 

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনার প্রতিবাদে বরিশাল সরকারি বিএম কলেজে বিক্ষোভ মিছিল হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সোমবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করার ঘটনায় তৌহিদী জনতার ব্যানারে রবিবার বেরাহানউদ্দিন ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং গুলি চালালে চারজন নিহত হয়। তারা মহানবীকে কটূক্তির নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হত্যার নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবি করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন।