কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন আগামী বছরের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতিসাপেক্ষে ২৭ জানুয়ারি ২০২০ (সোমবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনের বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
