গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় দুই গ্রুপ যুবকের মধ্যে হামলা-পালটা হামলা, ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে টরকীর চর এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনো পক্ষই এখনো থানায় লিখিত অভিযোগ করেনি।
