হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. জিলানী নামের এক অটোচালক নিহত হয়েছে। সোমবার উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহের কালমিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলানী ঐ গ্রামের মো. দাদন মিয়ার ছেলে। বাড়িতে নির্মাণাধীন ঘরের ভিটিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
