ঢাকাস্থ শিয়ালকাঠি ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি হিসেবে হুমায়ুন কবির টুটুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন আহমেদ আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকার সেগুনবাগিচার বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ শিয়ালকাঠি ইউনিয়ন কল্যাণ সমিতির আহ্বায়ক, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মাহাবুবুল হক। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল খালেক চুন্নুকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে হুমায়ুন কবির টুটুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন আহমেদের নাম ঘোষণা করেন। সমিতির সহস্রাধিক সদস্যের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ক্ষমতা প্রদান করে ১৩ জন উপদেষ্টা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
উপদেষ্টারা হলেন:মো. মাহাবুবুল হক, মো. আবদুল বারেক মোল্লা, মো. আবদুল খালেক, শিকদার মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক, অ্যাডভোকেট আলতাফ হোসেন, মোস্তফা বশিরুল হাসান, ইয়াহিয়া মাহমুদ খোকন, মো. হুমায়ুন কবির তালুকদার (রাজু), হুমায়ুন কবির, মো. নজরুল ইসলাম, আবুয়াল হোসেন আবু ও অ্যাডভোকেট জাফর আহমেদ। সভায় ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।—সংবাদবিজ্ঞপ্তি
