উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে জয়নাল আবেদীন নামের এক পল্লি চিকিত্সকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের ফুলকার চরের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
