পাঁচ মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৪৯

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা

আদিতমারীতে পাঁচ মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী সাদেকুল ইসলামকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার উপজেলার ভাদাই ইউনিয়নের সজীববাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী সাদেকুল লালমনিরহাট সদর উপজেলার কালমাটি (বাগডোরা) গ্রামের মৃত তমেজউদ্দিনের ছেলে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী সাদেকুলের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় দুটি, আদিতমারী থানায় তিনটি মাদক মামলা রয়েছে।