বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
বালিয়াকান্দিতে বিদ্যুত্স্পৃষ্টে ছুকানুর নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের মৃত কাসেম মল্লিকের স্ত্রী। সোমবার বেলা ১১টায় নিজ বাড়িতে টিনের রান্নাঘরে বিদ্যুত্স্পৃষ্টে তার মৃত্যু হয়।
নিহতের ভাইঝি বিলকিছ বলেন, রান্নাঘরের বারান্দায় বসে টিনের সঙ্গে হেলান দিয়ে ভাত খাওয়ার সময় বিদ্যুতের তারে লাগতে চাচি স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
