কুমিল্লায় ২৯ শিক্ষার্থী পেল মেধাবৃত্তি

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫১

কুমিল্লা প্রতিনিধি

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কুমিল্লার মোট ২৯ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আশা-কুমিল্লা ডিভিশনের উদ্যোগে সোমবার দুপুরে কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী।

আশা-কুমিল্লা ডিভিশনের ম্যানেজার মো. আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাউশি-কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. বাহাদুর হোসেন, আশা কেন্দ্রীয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক।

পরে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত প্রতিজনের হাতে ১১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন।