ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:৫২

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আলেহা খাতুন নামের এক নারী মারা গেছেন।  সোমবার সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের প্রতাবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেহা খাতুন উপজেলার হাপানিয়া গ্রামের হক মিয়ার স্ত্রী।

পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারী মো. আব্দুল মোমেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঐ নারী রেললাইন পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।  গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, ঐ নারী দীর্ঘদিন মানসিক বিকারগ্রস্ত ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।