উপজেলা অ্যাডভোকেসি প্ল্যাটফরমের সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্ল্যাটফরমের সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ইএসডিও’র পীরগঞ্জ প্রেমদীপ প্রকল্প অফিসে দাতা সংস্থা হেকস্ এপার-এর অর্থায়নে নেটওয়ার্কিং ফর ইনক্লুশান অ্যান্ড এমপাওয়ারমেন্ট অব দলিতস্ অ্যান্ড নৃতাত্ত্বিক ইন দি নর্থ-ওয়েস্ট অব বাংলাদেশ প্রকল্পের (এনএনএমসি) সহযোগিতায় উপজেলা অ্যাডভোকেসি প্ল্যাটফরমের এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেসি প্ল্যাটফরমের সভাপতি মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প সমন্বয়কারী কাজী সিরাজুস সালেকিন, প্রেসক্লাবের সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।
বিশেষ আইনশৃঙ্খলা সভা
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভোলার বোরহানউদ্দিনে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম প্রমুখ।
বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীর চিলমারী ইউনিয়ন পরিষদে সোমবার ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফর গার্লস (বিবিএফজি) এর উদ্যোগে চিলমারী ইউপি চেয়ারম্যান মো. গয়ছল হক মণ্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুুরুল আমিন সরকার, ইউপি সচিব আব্দুল্লাহ মো. মেহেদি আলম, বিবিএফজির ইউনিয়ন ফ্যাসিলিটেটর লালবানু জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
মজিদা বেগম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচ্ছন্ন কিট বিতরণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা রবিবার ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪৬ জন শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে পরিচ্ছন্ন কিট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। স্কুল মিলনায়তনে বেসরকারি সংস্থা এসএমসির (পার্সোনাল হাইজেনিক প্রকল্প জয়া) সোশ্যাল মার্কেটিংয়ের উদ্যোগে এই কিট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম, এসএমসির সোশ্যাল মার্কেটিং অফিসার মো. নাসির উদ্দিন ও শিক্ষিকা শাহানাজ পারভীন।
দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন
সুনামগঞ্জ প্রতিনিধি দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্র্যাকের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সোমবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রাম পরিদর্শন করেন তিনি। জেলা প্রশাসক ঐ গ্রামে ব্র্যাকের প্রকল্প ঘুরে দেখেন এবং সুবিদাভোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আতাউর রহমান প্রমুখ।
অসুস্থ রোগীদের সরকারি অনুদান প্রদান
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কিডনি, ক্যানসার ও জন্মগত হূদেরাগীকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। এ সময় ঐ তিন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা সরকারি অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ উপস্থিত ছিলেন।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে সোমবার ডিজিটাল কনটেনট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিচালনাবিষয়ক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা (আইসিটি) অর্জনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার প্রমুখ।
গ্রাম থিয়েটারের দ্বিবার্ষিক সম্মেলন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা তিতুমীর অঞ্চল গ্রাম থিয়েটারের দ্বিবার্ষিক সম্মেলন সোমবার দুপুরে দেবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহসভাপতি কাজী সাইদ হোসেন দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাইদ রিংকু, জুলফিকার চঞ্চল গ্রাম থিয়েটারের বিভাগীয় সমন্বয়কারী রংপুর প্রমুখ। এতে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মেলনের সমন্বয়কারী আবু বক্কর সিদ্দীক।
শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি কার্যালয়ের যুগ্ম-সচিব মো. শাহাবুদ্দিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাহিদ হোসেন।
০
