দক্ষ পুলিশ বাহিনী না থাকলে শান্তিতে বসবাস সম্ভব নয় —বিএমপি কমিশনার

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:০২

বরিশাল অফিস 

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, দেশে দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী আছে বলেই জনসাধারণ শান্তিতে বসবাস করছে। যদি দক্ষ পুলিশ বাহিনী না থাকত তাহলে কারো শান্তিতে বাস করা সম্ভব হতো না। তাই সমাজকে উন্নত ও সুষুম রাখার জন্যই সমাজের সকলকে সঙ্গে নিয়ে কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে সকল স্তরের আইনশৃঙ্খলার উন্নত পরিবেশ রাখা প্রধান শর্ত। বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে গতকাল সোমবার নগরীর অশ্বিনী কুমার হলে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।