মৃত্যুবার্ষিকী

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২২:০২

আব্দুর রহমান বিশ্বাস

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভাতুড়িয়া গ্রামের মরহুম আব্দুর রহমান বিশ্বাসের আজ ১১তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের ২২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক ইত্তেফাক এর সাব এডিটর ও ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ও দৈনিক ইত্তেফাকের হরিণাকুণ্ড উপজেলা প্রতিনিধি শাহানুর আলমের বাবা। আব্দুর রহমান বিশ্বাস ছিলেন দানশীল সমাজ সেবক। তিনি ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাতুড়িয়া উত্তর পাড়া জামে মসজিদ ও ভাতুড়িয়া স্পোটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য অনন্য অবদান রেখে গেছেন। আগামীকাল বুধবার তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।  

হামিদা বেগম

আজ ২২ অক্টোবর মঙ্গলবার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ফরিদপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি, অ্যাডভোকেট মরহুম আদেলউদ্দিন আহমেদের স্ত্রী মরহুমা হামিদা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তিনি ৯ পুত্র এবং ৪ কন্যার জননী ছিলেন।

ফজলুল হক পাটওয়ারী

কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পিতা প্রাক্তন শিক্ষক মরহুম ফজলুল হক পাটওয়ারীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা পাটওয়ারী বাড়িতে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীসহ সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।