মহারাষ্ট্র ও হরিয়ানায় ফের গেরুয়া ঝড়

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০০:২৮

ভারতের শাসক দল বিজেপিই মহারাষ্ট্র ও হরিয়ানায় ক্ষমতা ধরে রাখতে চলেছে। গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় নতুন করে ক্ষমতায় আসার পরে প্রথম বিধানসভা ভোটে দুই রাজ্যেই ক্ষমতায় প্রত্যাবর্তন করবে গেরুয়া শিবির। এদিন ভোটদান শেষ হওয়ার পরে বুথ ফেরত জরিপে এমন তথ্য জানা গেছে। বিজেপি মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট বেঁধে ‌লড়ছে। মহারাষ্ট্র ও হরিয়ানা দুই রাজ্যেই তারা ক্ষমতা ধরে রাখতে চলেছে। জরিপ অনুযায়ী, মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২১১টি আসনেই জয়ী হবে বিজেপি-শিবসেনা জোট। কংগ্রেস-এনসিপি পাবে ৬৪টি আসন। এদিকে হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৬৬টিতেই জয়ী হবে বিজেপি। কংগ্রেস পাবে ১৪টি আসন। এই ফলাফল সত্যি হলে শাসক দল নিঃসন্দেহে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার মতো সিদ্ধান্তেরই প্রভাব বলে মনে করছে। —এনডিটিভি