সূর্যসন্তান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:১৯

বাংলা সাজে নতুন সাজে

বিজয় দিবস এলে

বীর বাঙালি বিশ্ব মাঝে

স্বপ্নডানা মেলে।

 

তিরিশ লক্ষ প্রাণের দামে

আমার স্বদেশ কেনা

ভালোবাসার স্মৃতির খামে

আমার মুক্তিসেনা।

 

স্মৃতির খাম যে রক্তে মাখা

লাল সূর্যের মতো

বাংলাদেশের সূর্যসন্তান

মুক্তিসেনা যতো।