এখনো বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হয়নি। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার চিন্তা
সব সময় মাথায় ঘুরত। সেই চিন্তা থেকেই পোশাক খাত নিয়ে কাজ করার প্রয়াস। সেই প্রয়াস থেকেই শুরু হয়েছে সিঙ্গাড়া প্রডাকশনের যাত্রা। অনলাইনে পোশাক বিক্রির একটি মাধ্যম এই প্রতিষ্ঠান। মূলত গুণমানসম্পন্ন পণ্য তুলে দেওয়ার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন
করতে চায় সিঙ্গাড়া প্রডাকশনের সহ-প্রতিষ্ঠাতা ইমা এডভিজে। সম্প্রতি তার
সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন— নাছিমা খাতুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ইমা ও তার এক বন্ধু আদীব মাত্র এক বছর আগে শুরু করেছিলেন এই প্রতিষ্ঠানের। খুবই সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি পেজ খুলে গ্রাহকদের কাছে বিভিন্ন ধরনের পোশাক তুলে ধরা হয়। এসব বিজ্ঞাপন দেখে গ্রাহকরা পণ্যের অর্ডার করলে তাদের কাছে পণ্য পৌঁছে দেয় তারা। কিন্তু গুণগত মান কীভাবে সংরক্ষণ করেন?
জানতে চাইলে ইমা বলেন, অনলাইনে যারা পোশাক বিক্রি করেন তাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে পণ্যের গুণগত মান নিশ্চিত করা। কাপড়ের ফেব্রিক্স ও রং ছবির সঙ্গে মিল রাখাটাও একটা বড়ো চ্যালেঞ্জ। গ্রাহকরা অনেক সময়ই এসব বিষয় নিয়ে অনাস্থায় থাকেন। এ ক্ষেত্রে অনলাইন বিক্রেতাদের যারা কাপড় সরবরাহ করে তারা যদি ভালো মানের পোশাক না দেয় তাহলে গ্রাহকরা প্রতারিত হতে পারেন। তবে, আমরা সৌভাগ্যবান যে আমরা জানশাইন অ্যাপারেলেসর কাছ থেকে পণ্য নেই। তারা আমাদের সেই গুণগত মান সম্পন্ন পণ্যই দিয়ে থাকে, যেসব পণ্য আমাদের গ্রাহকরা পছন্দ করেন। তিনি আরো বলেন, গ্রাহকদের চাহিদা মতো ফেব্রিক্স ও কালারের কম্বিনেশন করে পণ্য বুঝে দিয়ে থাকে জানশাইন অ্যাপারেল্স। জানতে চেয়েছিলাম জানশাইনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের কাছে। তিনি বলেন, আমরা ফেব্রিক্সে গুণগত মান ও ক্রেতাদের সময়সীমাকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। ক্রেতারা তাদের নির্দিষ্ট সময়ে চাহিদা মতো পণ্য বুঝে পেলে বিক্রেতার প্রতি সন্তষ্ট থাকে। মানসম্পন্ন পণ্যও সময়মতো না দিতে পারলে সম্পর্ক ভালো থাকে না। তাই আমরা এই বিষয় দুটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।
আগের চেয়ে এখন অনেক বেশি নারী অনলাইনে ব্যবসার দিকে আসছেন। অন্যদিকে অনলাইন শপগুলোর নারী গ্রাহকরাও। সিঙ্গাড়া প্রোডাকশন জানশাইনের কাছ থেকে টি-শার্ট, হুডি, শার্টসহ বিভিন্ন ধরনের পোশাক নিয়ে বিক্রি করে থাকে। নতুন যারা এই ধরনের উদ্যোগ নিতে চান তাদের প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিকে একটু বেশিই পরিশ্রম করতে হবে। ব্যবসাটাকে নিজের মনে না করলে এখান থেকে সফল হওয়া প্রায় অসম্ভব হবে। অনলাইনে পোশাক বিক্রির ক্ষেত্রে পোশাক সরবারহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন। এই ক্ষেত্রে তিনি জানশাইনের প্রতি কৃতজ্ঞ।
ছবি: সিঙ্গাড়া
প্রডাকশনের ফেসবুক
পেজ থেকে
