জীবনের অসমাপ্ত পাণ্ডুলিপিতে আরো একটি ব্যর্থ উপাখ্যান
হতাশার পঙ্কিল আবর্তে ডুবে আছে জলজ প্রাণ
বসন্ত আমার নয় তবু হাতছানি দেয় প্রাণের মুকুল
আমার শিয়রে এসে যায় শীত অজান্তেই করি ভুল।
জানি উজানে যাবে না জীবনের নদী
কী আমার দায় কিংবা নিয়তি!
জীবন সায়াহ্নে এই অবেলায়
ফিরেছে পাখি বিবর্ণ বেদনায়...
জল-জোছনা চন্দ্রকলায় উপচে পড়ে আলো
হূদয় খুঁড়ে আজো সখি তোমায় বাসি ভালো।
বুকের জমিনে অগোছালো মলাটে
জমে আছে ছাই, নেবে কি বলো তাই?
