প্রত্যাশিত আয় ও ঝুঁকির মধ্যে ধনাত্মক সমপর্ক বিদ্যমান

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৮:২৬

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং

নির্মল ইন্দু সরকার, প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

 রোমানা লি: খেলনা উত্পাদনকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব হাসান ব্যবসা সমপ্রসারণের জন্য নতুন তিনটি বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করেছেন। সেগুলো হলো বারবিডল, টমক্যাট ও মিকিকাউস। প্রকল্পে বিনিয়াগের জন্য জনাব হাসান ১৩% চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা ‘ক’ ব্যাংক হতে ঋণ করেন। তিনি ঋণকৃত সমপূর্ণ টাকা  টমক্যাট প্রকল্পে বিনিয়াগের জন্য পরিচালনা পর্ষদে প্রস্তাব উপস্থাপন করেন। পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখান করে তিনটি প্রকল্পেই বিনিয়োগের সুপারিশ করেন।

ক. তারল্য কী?                                            ০১

খ. ঝুঁকি ও মুনাফার সমপর্ক ব্যাখ্যা কর।             ০২

গ. উদ্দীপকে বর্ণিত জনাব হাসান অর্থায়নের কোন উত্স হতে অর্থ সংগ্রহ করেছেন ব্যাখ্যা কর ।       ০৩

ঘ. উদ্দীপকে বর্ণিত পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে অর্থায়নের যে নীতি গ্রহণের সুপারিশ করেছেন তা বিশ্লেষণ কর।                            ০৪

উত্তরঃ

ক. তারল্য বলতে যেকোন দ্রব্য, সমপদ বা সিকিউরিটি বিক্রি করে যুক্তিসঙ্গত মূল্যে কত দ্রুত নগদ অর্থ পাওয়া যায় তাকে বোঝায়।

খ. একটি বিনিয়াগ থেকে যে প্রতিদান পাওয়া যায় তাই হচ্ছে মুনাফা। আবার প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনা হচ্ছে ঝুঁকি । মনে করি, মি. আবিদ তার পেনশন থেকে প্রাপ্ত টাকা স্থির আয়যুক্ত সিকিউরিটিতে (যেমন: বন্ড) বিনিয়োগ করলো যেখান থেকে সে নির্দিষ্ট হারে সুদ পাবে। এক্ষেত্রে তার ঝুঁকির পরিমাণ যেমন কম আয়ের পরিমাণও কম। আবার মি. আবিদ চাইলে টাকাটা শেয়ার মাকের্েট বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে আয় হওয়ার সম্ভাবনা যেমন অনেক বেশি, মূলধন হারানোর ঝুঁকিও বেশি। তাহলে দেখা যাচ্ছে আয় যত বেশি, ঝুঁকিও তত বেশি। অর্থ্যাত্ প্রত্যাশিত আয় ও ঝুঁকির মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

গ. জনাব হাসান অর্থায়নের দীর্ঘমেয়াদি উত্স ঋণ মূলধন হতে অর্থ সংগ্রহ করেছেন। ৫ বছরের অধিক সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদি উত্স বলে। সাধারণ শেয়ার, বন্ড,ডিবেঞ্চার ও সংরক্ষিত আয় থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করা যায়। উদ্দীপকে জনাব হাসান প্রকল্পে বিনিয়াগের জন্য ১৩% চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা ‘ক’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন । যার মেয়াদ ৫ বছরের বেশি। সুতরাং জনাব হাসান দীর্ঘমেয়াদি উত্সব হতে অর্থ সংগ্রহ করেছেন।

ঘ. পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখান করে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি গ্রহণের সুপারিশ করেছেন।

যে নীতি অনুসারে কোন বিশেষ প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করা হয়। তাকে পার্টেফোলিও বৈচিত্রায়নের নীতি বলে।  পোর্টফোলিও বিনিয়াগের মাধ্যমে ফার্মের ঝুঁকি হ্রাস করা যায়। এক্ষেত্রে একটি প্রকল্পের ব্যর্থতাকে অন্য প্রকল্পের সফলতা দ্বারা সমন্বয় করা হয়। ফলে বিনিয়োগ যত বৈচিত্রপূর্ণ হয় ঝ্ুঁকি তত হ্রাস পায়। উদ্দীপকে পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব ছিল সমপূর্ণ টাকা টমক্যাট প্রকল্পে বিনিয়োগ করার জন্য। সুতরাং পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে বারবিডল, টমক্যাট ও মিকিমাউস প্রকল্পে বিনিয়োগের সুপারিশ করেছেন। যেহেতু অনেকগুলো প্রকল্পে বিনিয়োগের সুপারিশ করেছেন তাই এটি পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি । উদ্দীপকে জনাব হাসান একটা প্রকল্পে (টমক্যাট প্রকল্প) সমপূর্ণ বিনিয়োগ করলে বিনিয়োগ বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অর্থাত্ ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্যান্য প্রকল্পের আয় দিয়ে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব। তাই ঝুঁকি হ্রাসের জন্য পরিচালনা পর্ষদ অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি গ্রহণের সুপারিশ করেছেন যা যুক্তিযুক্ত হয়েছে।