যোগ্যতাভিত্তিক অঙ্ক কী সংক্ষিপ্তভাবে সমাধান করা যাবে?

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৮:২৭

তোমরা প্রশ্নকাঠামো ও উত্তর লেখার নিয়মগুলো যদিও জেনেছো তবুও আমরা স্কুলভিত্তিক পরীক্ষার খাতাগুলো পর্যালোচনা করে দেখেছি কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা দ্বন্দ্বে ভোগে। শিক্ষার্থীদের এই দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে  আমরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উত্তর আজকের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উপর অনুশীলন পাতায় প্রকাশ করা হলো।  তোমরা এগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আশা করি উপকৃত হবে। ওয়াই ডাব্লিউসিএ স্কুলের শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম প্রশ্ন যোগ্যতাভিত্তিক অঙ্ক কী সংক্ষিপ্তভাবে সমাধান করা যাবে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন  ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ- এর প্রভাষক , মিরাজুল ইসলাম

উত্তর: যোগ্যতাভিত্তিক অংক প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে করা যাবে না। বিশ্লেষণ করে সমাধান করে দেখাতে হবে।

যেমন:

প্রাপ্তি, নবনী ও লাবিবের বয়সের সমষ্টি ৩৬ বছর। প্রাপ্তি ও নবনীর  গড় বয়স ১৩ বছর। নবনী লাবিবের চেয়ে ৪ বছরের বড়।

ক. প্রাপ্তি, নবনী ও লাবিবের বয়সের গড় কত?

খ. ৮ মাস পর তিনজনের মোট বয়স কত হবে?

গ. লাবিবের বর্তমান বয়স কত?

ঘ. নবনী ও লাবিবের গড় কত?

  সমাধান:

ক. প্রাপ্তি, নবনী ও লাবিবের বয়সের সমষ্টি= ৩৬ বছর

      ‘         ‘      ও   ‘            ‘       গড় = ( ৩৬¸ ৩)

                                                       = ১২ বছর

উত্তর: ১২ বছর

খ. ৮ মাস পর ৩ জনের বয়স বাড়বে = (৮´৩)

  = ২৪ মাস

 ১২ মাস= ১ বছর

     

১ মাস   =

 ‘           

 

২৪ মাস=               = ২ বছর

 

অর্থাত্ তিন জনের মোট বয়স হবে (৩৬+২)

                                             = ৩৮ বছর

গ. প্রাপ্তি ও নবনীর গড় বয়স= ১৩ বছর

 

          ‘     ও    ‘     মোট বয়স = ১৩´২ বছর

                                                      =২৬ বছর

প্রাপ্তি, নবনী ও লাবিবের মোট বয়স =৩৬ বছর

প্রাপ্তি ও নবনীর মোট বয়স             = ২৬ বছর

..........................................................

লাবিবের বর্তমান বয়স                   = ১০ বছর

উত্তর: ১০ বছর

ঘ) গ হতে পাই

লাবিবের বর্তমান বয়স =১০ বছর

 

নবনী লাবিবের চেয়ে বড় ৪ বছরের

সুতরাং

নবনীর বর্তমান বয়স=( ১০+৪)

                          = ১৪ বছর

নবনী ও লাবিবের মোট বয়স= (১৪+১০)

                                        = ২৪ বছর

সুতরাং নবনী ও লাবিবের গড় বয়স =( ২৪¸২) বছর

                                                = ১২ বছর

উত্তর: ১২ বছর