বিষয়টা আমিও খেয়াল করেছি। অনেকে একই অনুষ্ঠানের আদলে বিভিন্ন আয়োজন সাজাচ্ছেন, এটা সত্যি হতাশাজনক। সেখানে নির্মাণে মৌলিক চিন্তার অভাব স্পষ্ট। যারা এটা করছেন তাদেরই উচিত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরো নতুন কী করা যেতে পারে তার উদাহরণ তুলে ধরা। কিন্তু তা হচ্ছে কোথায়! যে কারণে বেশ কয়েকবার মনে হয়েছে গানে গানে দেশে দেশে অনুষ্ঠানটি বন্ধ করে দিই। আবার মনে হয় না, এই দৈন্য কেটে যাবে। তরুণরাই মৌলিক কাজের মধ্য দিয়ে প্রেক্ষাপট বদলে দেবে। এখন সেই দিনটির দেখার অপেক্ষায় আছি।
