তথ্যপ্রযুক্তি ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে মেট্রোরেল করপোরেশনের সঙ্গে মিলে সার্ভিসটি শুরুর ঘোষণা দিয়েছেন উবারের প্রধান নির্বাহী দারা খশরুশাহী। এ ঘোষণার মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম পাবলিক ট্রান্সপোর্ট চালু করল সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান উবার।
গতকাল ভারতে দ্বিতীয়বারের মতো সফরে এসে সেবাটির উদ্বোধন করেন খসরুশাহী। এসময় তিনি দিল্লির ২০০ মেট্রো স্টেশনে সুবিধাটি পাওয়া যাবে বলে জানান। এ কার্যক্রম উদ্বোধনকালে খসরুশাহী বলেন, ‘আমরা এশিয়ায় প্রথমবারের মতো দিল্লিতে পাবলিক ট্রানসপোর্ট হিসেবে উবারকে যুক্ত করলাম। এর কারণ, একটা বড় অংশ এখানে পাবলিক ট্রানসপোর্ট ব্যবহার করেন। তারা আমাদের ব্যবসার একটা অংশ হতে পারেন।’
উবার মানুষের যাতায়াতকে সহজ করে, তাদের পরিকল্পনাকে সহজ করতে বাড়ির আঙিনা থেকে তার গন্তব্যে পৌঁছাতে যেন কোনো প্রকার ঝক্কিতে পড়তে না হয়—সেই ব্যবস্থা করছে বলে জানায়।
উবার কর্তৃপক্ষ জানায়, উবার পাবলিক ট্রানসপোর্ট ফিচারটি উবারের অন্যান্য ফিচার যেমন উবার ইটসের মতো ইন্টিগ্রেটেড থাকবে। সেখানে প্রবেশ করে এর ব্যবহারকারীরা তাদের গন্তব্য ও অবস্থান নির্ধারণ করবে।
মেট্রোতে মোট ২১০টি গন্তব্য যুক্ত করা হয়েছে বলেও জানায় উবার কর্তৃপক্ষ।
