তথ্যপ্রযুক্তি ডেস্ক
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০১৯-২০২১ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৬ অক্টোবর ২০১৯, ইমানুয়েলস (বর্তমানে ঢাকা নিউ হল) বাড়ি নং -০৮, রোড নং- ১৩৫, গুলশান-০১, ঢাকা-১২১২) এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো. নজরুল ইসলাম বাবু, এমপি এবং সদস্য হিসেবে বাক্যর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডর পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক এবং সামিয়া ট্রেডিং এর সত্ত্বাধিকারী ও এফবিসিসিআইর পরিচালক হাফেজ হারুন এবং ন্যাশনাল পিভিসি পাইপ প্রোডাক্ট এর সত্ত্বাধিকারী মো. আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।
বাণিজ্য সংগঠন বিধিমালা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশর সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে এসোসিয়েশনের সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণি সব মিলিয়ে ৪৩১ জন ভোটার সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯টি পদের জন্য ১৭ জন প্রার্থী এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪টি পদের জন্য ৮জন প্রার্থী, অর্থাত্ ২৫ জন প্রার্থী হতে ২০১৯ - ২০২১ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করবেন।
বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণি থেকে থেকে ৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্তীতে আগামী ২৮ অক্টোবর ২০১৯ নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটিতে পদ বণ্টনের নির্বাচন করবেন।
