ইত্তেফাক ডেস্ক
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ময়মনসিংহ: বিভাগীয় শহর ময়মনসিংহে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।
বাগেরহাট: শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ঝিনাইদহ: জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
জয়পুরহাট: জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হওয়া র্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোনিয়া বিনতে তাবিব, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
নাটোর: জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিআরটিএ নাটোর সার্কেল ও নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার উদ্যোগে র্যালি বের করা হয়।
নরসিংদী: নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে র্যালি বের করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রশাসকের কার্যালয় থেকে র?্যালি বের করা হয়। পরে সার্কিট হাউসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।
কিশোরগঞ্জ: জেলা প্রশাসন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
মৌলভীবাজার: জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজারের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহম্মেদ প্রমুখ।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জ বিআরটিএ’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন প্রমুখ।
নোয়াখালী: জেলা বিআরটিএ’র আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া পঞ্চগড়ের দেবীগঞ্জ, হবিগঞ্জের চুনারুঘাট, পটুয়াখালীর কলাপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, বগুড়ার শেরপুর, কুমিল্লার চান্দিনা, বুড়িচং, মনোহরগঞ্জ, লাকসাম ও চৌদ্দগ্রাম, মুন্সীগঞ্জের গজারিয়া, জামালপুরের ইসলামপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়।
