রুয়েটে ভর্তি পরীক্ষার কাল

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৩

রাবি সংবাদদাতা

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রুয়েটের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, এবারের ভর্তি পরীক্ষায় দুটি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ৮২৮০ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ পর্যন্ত ৭৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে।

আগামী ০৪ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।