বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আবারও ১৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী।
গতকাল মঙ্গলবার ভোরে মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে একটি ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করে নৌবাহিনীর টহল দল।
এ নিয়ে গত তিন সপ্তাহে চার দফায় ৬৩ জন ভারতীয় জেলে নৌবাহিনীর হাতে আটক হয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গতকাল ভোরে আটক জেলেদের বিএনএস মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে মামলা দিয়ে মোংলা থানায় সোপর্দ করা হবে। পরে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
