ফুলবাড়ী সীমান্তে শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বসকোঠাল ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শূন্য রেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। 

সীমান্তবাসী মাজম মিয়া ও রাজু মিয়াসহ অনেকে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় কোচবিহার জেলার দিনহাট থানার করলা এলাকার জিরো লাইনে আন্তর্জাতিক পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৪ এস সংলগ্ন কুর্শাহাট -টু- দিনহাট রোডের পাশে প্রায় ১৫০ গজ জায়গায় তিন ফুট উচু স্টিলের পাইপ, ব্লেটতার ও কংক্রিটের সিঁড়ি দিয়ে মিনি কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বসকোঠাল ক্যাম্পের বিএসএফ। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ঐ সীমান্তে গিয়ে টহল জোরদার অব্যাহত রেখেছে। 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল অব্যাহত আছে।