ভাণ্ডারিয়ায় জলাতঙ্কগ্রস্ত গরু জবাইয়ের সময় কসাইকে জরিমানা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৪

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় মঙ্গলবার হাটের দিন জলাতঙ্ক গরু জবাই করে বিক্রির উদ্দেশে প্রস্তুত করার সময় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে উপজেলা সদরের জামিরতলার বাসিন্দা আ. কুদ্দুস মোল্লা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম ঐ জরিমানা আদায় করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা রানী রাধা জানান, ইনজেকশন দিয়ে গরুটি ডিজপোজ করে পোনা নদীর কিনারে ছয় ফুট মাটির নিচে পুঁতে রাখা হয়েছে।