দুই পরিবারকে জরিমানা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৪

মির্জাপুরে বাল্যবিয়ে

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহের দায়ে তাদের পরিবারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  মির্জাপুর উপজেলার ১১ নম্বর তরফপুর ইউনিয়নের সিট মামুদপুর গ্রামে এক সঙ্গে দুই বাল্যবিবাহের আয়োজন চলছিল।

গোপন সংবাদ পেয়ে দুই বিয়েবাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক। বাল্যবিবাহের অভিযোগে দুই বর ও কনের পরিবারকে ১ লাখ টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেন।