শেরপুরে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৫

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মঙ্গলবার আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাজ চেঞ্জ ফর সোশ্যাল কোহেশন প্রজেক্ট ও জনউদ্যোগের যৌথ আয়োজনে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় জেলার সাতটি কলেজের আটটি দল অংশগ্রহণ করে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ কামালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সাংবাদিক হাকিম বাবুল, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদ্য নির্বাচিত সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ইমতিয়াজ চৌধুরী প্রমুখ।