কিশোরগঞ্জ প্রতিনিধি
তাড়াইলে সোমবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঐ চাল জাওয়ার ইউনিয়নের জন্য সালাউদ্দিন ডিলারের নামে বরাদ্দ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মাহমুদ চাল জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, ২৫ বস্তায় মোট ১২৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।
